বারুইপুরে ৪ দুষ্কৃতী গ্রেপ্তার - The News Lion

বারুইপুরে ৪ দুষ্কৃতী গ্রেপ্তার

 


দি নিউজ লায়ন;   গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ সোমবার রাতে কাটাখাল বাইপাশ এলাকায় তল্লাশি চালিয়ে চার দুষ্কৃতী কে গ্রেপ্তার করল। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লোহার রড, কাটারি, দুটি ছুরি। 


অভিযুক্তদের নাম বাবলু লস্কর, বরুন চট্টোপাধ্যায়, শেখ আব্দুল গফফর,সুকুমার সরদার। সালেপুর, উত্তরভাগ এলাকার বাসিন্দা এরা। পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাইয়ের জন্য অভিযুক্তরা জড় হয়েছিল এলাকায়। ধৃতদের মঙ্গলবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.